দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের উদ্ধার করতে গিয়ে আরও এক শিশু আহত হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চারতলা মহরমপাড়া এলাকার সৌদি প্রবাসী আলম মিয়ার ছেলে চান বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া এলাকার নিয়াজ বাড়ির নাসিম মিয়ার ছেলে রিয়ান নিয়াজ (১২)।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলে কয়েকজন শিশু মাদ্রাসার সামনের মাঠে ফুটবল খেলার পর পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে চান বাদশা ও রিয়ান নিয়াজ গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরও এক শিশু বিদ্যুতায়িত হয়ে আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই